রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

সাতক্ষীরায় মানবাধিকার দিবস উপলক্ষ্যে সাইকেল র‌্যালি

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

“দুর্যোগকালিন সময়ে জরুরী ভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে – জেন্ডার ইন এমার্জেন্সি এলাইন্স সাতক্ষীরা’র ২৪ টি সংগঠন দাতা সংস্থা একশনএইড এর সহায়তায় মানবধিকার পক্ষের কর্মসুচির অংশ হিসাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার সকাল ১০ টায় বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন, ব্যানার, টি-শার্ট, বাদ্যযন্ত্র ও জারী গান সহ শতাধিক যুবক, কিশোরী, নারী নেত্রী, বিভিন্ন উন্নয়ন সংগঠন প্রতিনিধিদের অংশগ্রহনে এক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বেলুন ও ফেষ্টুন উড়িয়ে নারী নেত্রী বেগম মরিয়ম মান্নান, জ্যোৎস্না দত্ত, সালেকা হক কেয়া, আনজুয়ারা বেগম, জোসনা আরা খাতুন, মহুয়া মঞ্জরী সহ বিভিন্ন সংগঠন প্রতিনিধিগন র‌্যালী উদ্বোধন করেন।

র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে খুলনা রোডের বঙ্গবন্ধু ম্যুরাল স্কয়ারে পথসভায় বক্তব্য রাখেন, সুশীলনের প্রগ্রাম অফিসার জাভেদ হাসান, হেড সংস্থার নির্বাহি পরিচালক লুইস রানা গাইন, বাংলাদেশ ভিশনের পরিচালক অপরেশ পাল, লাইট হাউসের সঞ্জু মিঞা, উত্তরন প্রতিনিধি এড, মনিরউদ্দিন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দিকী, যুব প্রতিনিধি অন্তর প্রমুখ। র‌্যালী ও সভা পরিচালনা করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!