মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

সাতক্ষীরায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী কর্তৃক ‘পুলিশ – ম্যাজিস্ট্রেসী’ কনফারেন্সে অনুুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

“সরকারী চাকরী করাও একটি আদর্শ যদি সৎভাবে নিজ দায়িত্ব পালন করা যায়। সবার উচিৎ নিজ স্থান থেকে জনগণের সেবা করার চেষ্টা করা- শেখ মফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা।

তিনি শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী কর্তৃক আয়োজিত ‘পুলিশ – ম্যাজিস্ট্রেসী’ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মন্তব্য করেন।

বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পি পি এম বার মহোদয়, ডাঃ হোসাইন সাফায়াত সম্মানিত সিভিল সার্জন, সাতক্ষীরা, মোঃ ফারুক ইকবাল, যুগ্ম জেলা ও দায়রা জজ ও জজ ইনচার্জ নেজারাত, জিয়ারুল ইসলাম অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ, বিজ্ঞ লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ, পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সভাপতি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি, সহকারী পরিচালক, দূর্নীতি দমন কমিশন, সহকারী পরিচালক, র‍্যাব- ৬, সহকারী পরিচালক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নির্বাহী প্রকৌশলী ও জো পা ডি কো, মেয়র, সাতক্ষীরা পৌরসভা, সহকারী বন সংরক্ষক, বুড়িগোয়ালিনী, সাতক্ষীরা, বিজ্ঞ অতিঃ পাবলিক প্রসিকিউটর, সাতক্ষীরা, প্রবেশন অফিসার, জেলা সমাজ সেবা কার্যালয়, সাতক্ষীরা, সহকারী পুলিশ সুপার, সি আই ডি, সাতক্ষীরা, অফিসার্স ইনচার্জ ডিবি সাতক্ষীরা, অফিসার ইনচার্জ, পি বি আই সাতক্ষীরা, ট্রাফিক ইন্সপেক্টর, সাতক্ষীরা, সাতক্ষীরার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং কোর্ট ইন্সপেক্টর সাতক্ষীরা।

প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আরো বলেন, আমাদের উচিৎ আমরা পৃথিবীকে যেমন দেখেছি তার চেয়ে আরো সুন্দর করে রেখে যাওয়া এবং একটি সুস্থতর, সুন্দরতর বিচার ব্যবস্থা নিশ্চিত করা। অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা মোঃ হুমায়ূন কবীর তাঁর বক্তব্যে ফৌজদারী বিচার ব্যবস্থা তরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রতি দিক নির্দেশ করেন এবং একইসাথে জনবান্ধব বিচার ব্যবস্থা বিনির্মাণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর কাজের পরিসংখ্যান তুলে ধরেন এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফোকাল পার্সন ইয়াসমিন নাহার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!