রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জ জেলা ছাত্রদল ও সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা ছাত্রদল ও  ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রকাশের জেরে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর’২৪) দুপুরে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন কোনো ধরনের চাঁদাবাজীর সাথে জড়িত নয়। জেলা ছাত্রদল এবং জেলা ছাত্রদলের সভাপতির প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে একটি বিশেষ চক্র উঠে পড়ে লেগেছে। বিশেষ করে গত ৫ আগস্টের পরাজিত শক্তির মদদে এ ধরনের মিথ্যা অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রচার করা হচ্ছে। গোপালগঞ্জ জেলা ছাত্রদল মনে করে কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করা উচিত নয়। 

সংবাদ সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক তাসবীর হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, পৌর ছাত্রদলের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান লিওন সহ ছাত্র দলের অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!