শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-১৬, লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফরহাদ আহমেদ

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

লেফটেন্যান্ট মোঃ ফরহাদ আহমেদ, বীর প্রতীক, ই বেংগল গত ২৩ ডিসেম্বর ১৯৮৩ তারিখে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ৯ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন।

পার্বত্য চট্টগ্রামের ৩০ ই বেংগলে কর্মরত থাকাকালীন ০৪ জানুয়ারি ১৯৮৫ তারিখে ০৩ জন শান্তিবাহিনীর সন্ত্রাসীকে আটকের পর তিনি জানতে পারেন যে, শান্তিবাহিনীর আরো কিছু সন্ত্রাসী রাঙ্গাপানিছড়া গ্রামে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে তিনি ০৫ জানুয়ারি ১৯৮৫ তারিখে সকাল ০৭০০ ঘটিকায় ক্যাম্প থেকে একটি টহল নিয়ে রাঙ্গাপানিছড়া গ্রামের দিকে অগ্রসর হন। এসময় আচমকা টহলটি ভারী গোলাবর্ষণের সম্মুখীন হয়। দ্রুততার সাথে টহল দল শান্তিবাহিনীর উপর মর্টার, জিএফ এবং আরএল এর গোলা বর্ষণ শুরু করে। শান্তিবাহিনীর কাছে স্বয়ংক্রীয় অস্ত্র থাকা সত্বেও সেনাবাহিনীর টহল দলের সদস্যদের ক্ষিপ্র এবং আক্রমনাত্বক মানসিকতার সামনে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে এবং এলোমেলোভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে। শান্তিবাহিনীর সন্ত্রাসীরা যখন পালিয়ে যাচ্ছিল তখন লেঃ ফরহাদ অসীম সাহসিকতায় তাদের ধাওয়া করে একটি ৯ মিঃ মিঃ এসএমসিসহ একজনকে আটক করেন। বাকিরা অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম ইত্যাদি ফেলে জীবন নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ০৩ এপ্রিল ১৯৮৯ তারিখে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লেফটেন্যান্ট মোঃ ফরহাদ আহমেদ’কে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!