শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-১৫, লেফটেন্যান্ট কর্নেল মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ ভুইয়া  

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ ভুইয়া, বীর প্রতীক, ই বেংগল ২১ ডিসেম্বর ১৯৮০ তারিখে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ৩য় বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন।

পার্বত্য চট্টগ্রামে ৩৫ ই বেংগল ইউনিটে কর্মরত থাকাকালীন তিনি ২৯ ফেব্রুয়ারি ১৯৮৪ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই এর অদূরে ওয়াসা জোনের পাগলা ছড়িতে অবস্থিত শান্তিবাহিনীর ক্যাম্পে রেইড পরিচালনা করেন। অভিযান এলাকায় পাহাড়ের ঢালুতে পৃথক দুইটি ঘরে শান্তিবাহিনীর সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত হলে তিনি এলাকাটি তিন দিক থেকে অবরোধ করেন। এ সময় একজন দুষ্কৃতিকারী এসএমজি হাতে ঘর থেকে বেরিয়ে আসে এবং বিক্ষিপ্ত ভাবে স্বয়ংক্রিয় গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। সেইসাথে পার্শ্ববর্তী পাহাড় হতেও গুলি আসতে থাকে। ক্যাপ্টেন সালাহউদ্দিন দুষ্কৃতিকারীদের লক্ষ্য করে সুনিপুণ দক্ষতায় ফায়ার করলে তারা বিশৃংখল হয়ে পড়ে। এ সময় শান্তিবাহিনীর একজন কমান্ডার আহত অবস্থায় গুলি বর্ষন করতে করতে ক্যাপ্টেন সালাহউদ্দিন এর দিকে ধাবিত হয়। বিপরীতে তিনি শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন এবং শান্তিবাহিনীর কমান্ডারকে ঘায়েল করেন।

পরবর্তীতে ৩০ নভেম্বর ১৯৮৬ তারিখে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ ভুইয়া’কে তার অদম্য সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!