মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

কলারোয়ায় ২’শ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া থেকে ২’শ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে উপজেলার ঝিকরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নারী মাদক ব্যবসায়ীর নাম তানজিলা খাতুন (৩০)। তিনি ঝিকরা (উত্তরপাড়া) গ্রামের আমিনুর রহমান রিংকুর স্ত্রী।

র‍্যাব জানায়, কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামে কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্ব র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ঝিকরা গ্রামস্থ রাজু মেম্বারের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার উপর থেকে তানজিলা খাতুনকে ২’শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সন্ধ্যায় কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!