শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

কালিগঞ্জ থেকে মাদক নির্মূলে সকলেই সচেতনতন হলে জিরো টলারেন্স করা সম্ভব, ওসি দেলোয়ার হুসেন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৬৪ বার পড়া হয়েছে

রোটারী ক্লাব অব গুলশান এভিনিউ এর আয়োজনে মাদককে না বলুন সমাজকে ভাল বাসুন এই শ্লোগাকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়ার সেকেন্দার নগর চৌমুহুনীতে মাদক বিরোধী সমাবেশ ও ফলের চারা বিতরন করা হয়েছে।

রোটারী ক্লাব অব গুলশান এভিনিউ ঢাকা রোটারীয়ান মোঃ আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২০) বিকাল ৪টায় বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টুর সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন।

তিনি বলেন মাদক নিমূর্লে আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। তা না হলে মাদক আগামীতে আরও ভয়াবহতায় রুপ নিবে। কালিগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ডকে মাদক মুক্ত করতে হবে। মাদক নির্মূলে থানা পুলিশ যথেষ্ট আন্তরিক। এলক্ষ্যে আমি সহ থানার সকলেই চেষ্ঠা করে চরেছে। কালিগঞ্জ থানাকে একটি আধুনিক মানবিক থানা হিসেবে তৈরী করতে সক্ষম হয়েছি। অভিভাবকদেরকে সন্তানদের প্রতি বেশি বেশি খেয়াল রাখতে হবে। পুলিশের কার্যক্রমের পাশাপাশি মাদকের বিরুদ্ধো জিরো টল্রারেন্স ঘোষনা করতে চাই । অনুষ্ঠানে বিশেষ অতিথির বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কারবালা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, আব্দুল গফ্ফার, তরিকুল ইসলাম প্রমুখ।

সামাবেশে উপস্থিত শতাধিক ব্যাক্তিকে ফলের চারা বিতরন করা হয়। শেষে ফারুক বায়াতী ও তার দল জারী পরিবেশন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!