সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কালিগঞ্জে জমি দ খ ল: সোমবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে অ বৈ ধ স্থা প না সরিয়ে নেওয়ার নির্দেশ

গোপালগঞ্জের মেধাবী ছাত্র সুমন হত্যাকান্ডের মামলা দ্রুত বিচার আইনে হস্তান্তরের দাবিতে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৮৯৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে মেধাবী ছাত্র সুমন খান হত্যা কান্ডের প্রধান আসামি হুমায়ুন কবির বিল্লাল খানকে গ্রেফতার ও মামলাটি দ্রুত বিচার আইনে হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুরের চন্ডিবর্দি বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একে অপরের হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় নিহতের বোন শিলা বেগম, ভাই রুহুল আমিন খান রিপন, হেমায়েত খান, রাজু খান, জুয়েল খান, ঈমান আলী খান, রুবেল খান, জামিল ভূঁইয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার পূর্ব ভাকুড়ী গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের মেধাবী ছাত্র সুমন খানের সাথে প্রতিবেশী হুমায়ুন কবির বিল্লাল খানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ৩০ অক্টোবর সকালে পূর্ব পরিকল্পিত ভাবে হুমায়ুন কবির খান বিল্লাল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী সুমন খানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার পর সুমনের বড় ভাই রুহুল আমিন খান রিপন বাদী হয়ে হুমায়ুন কবির খান বিল্লাল সহ ১৬ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামারা নং-২৪৬/২০, কিন্তু মামলার প্রধান আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

পরে মানববন্ধন শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসীর পক্ষে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!