সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালার মাদক সম্রাট হাফিজ ইয়াবাসহ আটক

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ১০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট খ্যাত হাফিজুর রহমান (৫১)আটক হয়েছে। তালা থানার ওসি শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বলরামপুর গ্রাম থেকে তাকে আটক করেন। মাগুরা গ্রামের শেখ শফিয়ার রহমানের ছেলে হাফিজের বিরুদ্ধে ইয়াবা ও হেরোইন ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। তিনি মাগুরা ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারনা চালিয়ে আসছিলেন।

তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জিহাদ, এস.আই খলিলুর রহমান ও এ.এস.আই শওকাতসহ একদল পুলিশ শনিবার রাত ৯টার দিকে উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ইয়াবা বিক্রির সময়ে মাদক ব্যবসায়ী শেখ হাফিজুর রহমান কে গ্রেফতার করা হয়। একই সাথে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হাফিজের বিরুদ্ধে থানায় এক ডজনের বেশি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর ‘২৪) রাতে ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (৫/২৪) দায়ের করা হয়েছে। রোববার (০৮ ডিসেম্বর ‘২৪) তাকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাযতে প্রেরন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!