শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৯৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ পলাশপোল বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে অতিথি হিসেবে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী। সাতক্ষীরা পৌরসভার টিআর প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা ও পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র ব্যক্তিগত উদ্যোগে ১লক্ষ ৫০ হাজার টাকায়, মোট ২লক্ষ টাকা ব্যয়ে শিরিন’র বাড়ি হতে বায়তুল জান্নাত জামে মসজিদ হয়ে স্বপ্নার বাড়ি পর্যন্ত ৩০০ ফুট রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তাটি এলাকাবাসী ও পথচারীদের দীর্ঘদিনের দাবী ছিল। যে কারণে ০৮নং ওয়ার্ড কাউন্সিলর এলাকার মানুষ ও পথচারীদের দাবী পুরণে টিআর ও ব্যক্তিগত অর্থায়ণে সিসি ঢালাই রাস্তা নির্মাণ করলেন। এসময় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা সাতক্ষীরা পৌরসভা ও ওয়ার্ড কাউন্সিলরদেরকে দোয়া ও আশির্বাদ এবং ধন্যবাদ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মো. আবুল কাশেম, মো. মাজেদ আলী সরদার, খুকিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!