সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালার পাটকেলঘাটায় এক আ’লীগ নেতার কাছে এক লাখ টাকা চাঁ-দা দাবি

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অস্ত্রের মুখে জিম্মি করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সাত দিনের মধ্যে এক লাখ টাকা চাঁদা দিতে রাজী করাতে না পেরে তার হাতে পিস্তল তুলে দিয়ে ছবি তোলা হয়েছে। একইভাবে এক ব্যবসায়িকে বাড়ি থেকে তুলে এনে চারদিনের মধ্যে ৫০ হাজার টাকা দিতে রাজী করাতে না পেরে তাকে মারপিট করা হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর’২৪) দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের কাদিকাটি ও গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খলিশখালি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদিকাটি গ্রামের নীল কমল দাস জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে আসেন। এ সময় ৫/৬ জন হনুমানের টুপি ও মুখে মাপলার বাঁধা অবস্থায় তার কাছে আসে। এদের দধ্যে দুইজনের হাতে পিস্তল ও গুলি ছিল। পিস্তল ও গুলি বহনকারি দুইজন তার হাত ধরে এক লাখ টাকা চাঁদা চায়। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ চাঁদা চাওয়া হয়েছে দাবি করে তারা বলে, টাকা না দিলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। বিষয়টি কোন রাজনৈতিক নেতা বা আইনপ্রয়োগকারি সংস্থাকে না জানানোর জন্য হুশিয়ারি দেওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অস্ত্রের মুখে জিম্মি করেএকটি পিস্তল তার হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে চলে যায় তারা। তাদের উঠানে অবস্তান করা লোকজন ছাড়াও তার ভাইপোর বাড়ির পাশে ও রাস্তায় মুখোশধারী ১২/১৪ জন অবস্থান করছিল। বিষয়টি বৃহষ্পতিবার (০৫ ডিসেম্বর ‘২৪) সকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, আইনপ্রয়োগকারি সংস্থার সদস্য ও বিশিষ্ঠজনদেরকে অবহিত করেছেন তিনি।

গনেশপুর গ্রামের মকবুল সরদারের ছেলে ঔষধ বিক্রেতা জাহিদুল সরদার জানান, বুধবার দিবাগত রাত দুটোর দিকে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। জরুরী একটি ঔষধ নেওয়ার জন্য গণেশপুর বাজারে তার দোকানে যেতে হবে বলে কয়েকজন তাকে ডেকে তোলেন। দরজা খুলে ৫/৬জন মুখোশ পরিহিত লোককে দেখতে পান তিনি। এ সময় তার কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বেঁধে ফেলে মারপিট করা হয়। মোবাইলে নগদ ও বিকাশে টাকা না থাকায় তারা আরো ক্ষুব্ধ হয়। একপর্যায়ে চারদিনের মধ্যে ৫০ হাজার টাকা না দিলে কবরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় তারা।

খলিষখালি ইউপি চেয়ারম্যান সাবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনউদ্দীন জানান, এ ধরণের কোন ঘটনা বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাকে কেউ অবহিত করেনি।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!