শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

কালিগঞ্জ কোটি টাকা ব্যয়ে পানি নিষ্কাশনের ড্রেন উদ্বোধন করলেন ইউএনও অনুজা মন্ডল

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

বর্ষা মৌসুমে শুধু নয় একটু বৃষ্টি হলেই উপজেলা পরিষদসহ পার্শ্ববর্তী এলাকা পানিতে ডুবে একাকার হয়ে যায়। যে কারণে উপজেলা ক্যাম্পাসে সড়কগুলো সর্ব সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়তো। দীর্ঘদিন চরম ভোগান্তির পরে জনদুর্ভোগ আর জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে উপজেলা পরিষদের ভিতরের চারিপাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর ২৪) সকাল১০টায় কালিগঞ্জ উপজেলা ( UTMIDP) প্রকল্পের পানি নিষ্কাশনের ড্রেনের শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, ঠিকাদার শেখ সাদেকুর রহমান , বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এসময়ে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাবে কালিগঞ্জ উপজেলা পরিষদের অভ্যন্তরের যে কোয়াটার গুলো রয়েছে এবং পরিষদের যে মাঠ রয়েছে তা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার নিমজ্জিত ছিল। সেটি আমরা (UTMIDP) এই প্রকল্পের আওতায় একটি ড্রেনের সিস্টেমের বরাদ্ধ পেয়েছিলাম উপজেলা পরিষদের উন্নতি করার জন্য। সেটি উপজেলা পরিষদ অভ্যন্তরে ৮’শ ৮০ মিটার ড্রেন পানি সরবরাহের ঢালাইকৃত পাকা ড্রেন তৈরি হচ্ছে। আশা করছি যদি সুষ্ঠুভাবে এই ড্রেনের কাজটি সম্পন্ন করতে পারি তাহলে এই উপজেলার অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসন করতে সক্ষম হব। যার নির্মান কাজে খরচ চুক্তি মূল্য ৯৮৬৩৯২৩ টাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!