রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যদিয়ে সুশীলনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী” সুশীলন দিবস ২০২০” পালিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২০) সকাল ১০টায় সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্ট সিদ্দিক চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুশীলনেরর সাবেক সভাপতি চন্দ্রিকা ব্যানার্জি। সুশীলনের পতাকা উত্তোলন করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। এর আগে সুশীলনের খুলনা বিভাগের ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত কর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। সুশীলন দিবস উপলক্ষে মঞ্চে ২৯ টি প্রদীপ সুশীলন এর কর্মকর্তা, কার্যনিবাহী কমিটির সদস্য, সাংবাদিক ও সম্মানিত ব্যক্তি বর্গ অংশগ্রহণে করে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন সুশীলন দিবস উদযাপনের আহবায়ক ও সুশীলনের উপ পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু। এসময় সুশীলনের উপ-পরিচালক ও সুশীলদের রত্ন পুরস্কারে ভূষিত শাহিনা পারভীন এনির অকাল মৃত্যুতে এবছরের দিবসটি তার নামে উৎসর্গ করা হয়। এবছরে সুশীলন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল মুজিব শতবর্ষে স্বাস্থ্যবিধি মেনে করোনা রোধ করি সামাজিক সমাজ গড়তে অবদান রাখি। এই বিষয়কে সামনে রেখে কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক এবং আগামী দিনের সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সুশীলন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। তিনি সুশীলনের লক্ষ্য-উদ্দেশ্য দর্শন ও মৌলিক নীতিমালার বিষয়ে মূল্যবান কথা তুলে ধরেন।। এরপর সুশীলন এর বিভিন্ন অফিসের দলীয় উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কৌতুক পরিবেশন করে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বরগুনা অফিস, দ্বিতীয় স্থান অধিকার করে সুশীলনের সাংস্কৃতিক দল, যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে খুলনা অফিস ও সাতক্ষীরা অফিস।

সন্ধ্যার অনুষ্ঠানে সুশীলন এর উপ-পরিচালক শাহীনা আক্তার অ্যানি মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুশীলন কর্মকর্তা কর্মী সহ উপস্থিত সকলে মোমবাতি প্রজ্জলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সুশীলনের পরামর্শক আবদুল ওদুদ, রফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার সভাপতি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সুশীলনের মাহফুজা খানম খুকু, উজির হোসেন, আব্দুল হামিদ ও নাজিমউদ্দীন প্রমুখ।

এছাড়া সুশীলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মীদের মূল্যায়ন বিভিন্ন পুরস্কার প্রদান করার পাশাপাশি শ্রেষ্ঠপুরুষ কর্মী ও শ্রেষ্ঠ নারী কর্মী ২০২০ ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ পুরুষ কর্মী নির্বাচিত হয় নুরুল ইসলাম ও শ্রেষ্ঠ নারী কর্মী নির্বাচিত হয় মারুফা সুলতানা। তাদেরকে ২৫ হাজার টাকার চেক, তিন দিনের ছুটির নোটিশ, উত্তরীয়, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপ-পরিচালক সচিদানন্দ সতু, সহকারী পরিচালক মনিরুজ্জামান, কমিটির সদস্য নজরুল ইসলাম, অনুষ্ঠানের শেষ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন লিজা পারভীন ও তার দল। অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র পাঠ করেন নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!