বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

তালায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে তালা, ডুমুরিয়া ও কেশবপুর উপজেলার একাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (০৭ অক্টোবর ‘২৪) অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ এবং পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।

সভায় জলাবদ্ধতার ভয়াবহতা তুরে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, ইউসুফ মিয়া, মোঃ জাহিরুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচীব আব্দুল মালেক, তালার ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, কেশবপুরের বিদ্যানন্দকাটী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ডুমুরিয়ার আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, খেশরার সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, বিএনপির যুগ্ন-সম্পাদক মোর্শারফ হোসেন, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান রেন্টু, আব্দুল হালিম, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা শাহনেওয়াজ শাওন, সাংবাদিক ইব্রাহীম রেজা, এসআর সাঈদ, গাজী জাহিদুর রহমান, বিএম জুরীফকার রায়হান, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা গাজী শহিদুল্লাহ, উত্তরণের শেখ সেলিম আকতার স্বপন, দিলীপ সানা, মোঃ আলামিন, গোলাম হোসেন প্রমুখ।

সভায় তালা উপজেলার তেঁতুলিয়া, তালা সদর, ইসলামকাটী, ডুমুরিয়ার মাগুরাঘোনা, আটলিয়া, কেশবপুরের বিদ্যানন্দকাটী, সাগরদাড়িসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি দ্রুত নিস্কাশনে জরুরী ভিত্তিকে করনীয় বিষয়ে আলোচনা এবং একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!