
“গাছ লাগাব বেশি বেশি বাঁচবে পরিবেশ ফুটবে হাসি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬ নভেম্বর’২৪) সকাল ১১ টায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরার দেবহাটার ভাঁতশালা সম্মেলনী উচ্চ বিদ্যালয়ে আমাদের টিম এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপনে পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে গাছ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীনের সভাপতিত্বে ও আমাদেরটিম এর উপ-পরিচালক এইচএম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম (মনি)। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় এর সহকারী শিক্ষক সাইদুর রহমান, শিক্ষক অসীম কুমার, মাসুদ রানা, আরিফুল ইসলাম, মিহির বিশ্বাস।
উপস্থিত ছিলেন আমাদের টিম এর উপ-পরিচালক মারুফ বিল্লাহ, উপ-পরিচালক দিলীপ দাস নীল, সহকারী পরিচালক আল আমিন হোসেন, দেবহাটা ইউনিয়ন কমিউনিটি লিডার রাকেশ মন্ডল, সালাউদ্দিন হোসেন প্রমুখ।