সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

পাটকেলঘাটা ভূমি অফিস স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা ভূমি অফিস তালা উপজেলা সদরে স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৪ অক্টোবর ‘২৪) পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বলফিন্ড এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটায় ভূমি অফিসটি অবস্থিত। সম্প্রতি এটি তালায় স্থানান্তর করার পায়তারা চালানো হচ্ছে। পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছেন। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। তাই যে কোন মুল্যে এটি স্থানান্তর বন্ধ করার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন বক্তারা। তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল জানান, তালা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড পদে সবসময় পদায়ন থাকে না। সেসময় উপস্থিত কর্মকর্তাকেই দুটি পদেই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দুটি অফিস উপজেলা দুই প্রান্তে হওয়ায় কার্যক্রম ব্যহত হয়। এজন্য সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংলগ্ন এলাকায় উপজেলা ভূমি অফিসকে স্থানান্তর করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমতি সাপেক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পাটকেলঘাটাবাসী মানববন্ধন করেছেন।

তালা-কলারোয়ার সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যবতর্ী স্থান এবং জেলার অন্যতম বাণির্জিক কেন্দ্র পাটকেলঘাটায় এ ভুমি অফিসটি বহু আগে থেকেই স্থাপিত হয়েছে। এখান থেকে সকল ইউনিয়নের দীর্ঘ দিন ধরে সেবা নিয়ে আসছেন। এটি তালায় স্থানান্তরেই কোন প্রশ্নই ওঠেনা বরং এটি যেখানে আছে সেখানেই রাখতে হবে। তিনি এসময় এ অফিসটি যাতে পাটকেলঘাটা থেকে তালায় স্থানান্তর না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকের যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!