শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

কলারোয়ায় জাতীয় সমবায় দিবসে ৫জনকে ক্রেস্ট প্রদান

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর’২৪) উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলায় সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছাস্মারক হিসেবে ৫টি প্রতিষ্ঠানের ৫জনকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সর্বোচ্চ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী উপজেলা বিআরডিবি’র সভাপতি সাইফুল্যাহ আজাদ, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উৎপাদনমুখী সমবায় সমিতি ঝিকরার সীমান্ত বহুমুখি সমবায় সমিতির পক্ষে সহ.সভাপতি শেখ সবুজ হোসেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওয়াটার ইনোভেশন সমবায় সমিতি পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষে সভাপতি শহীদুল ইসলাম, সামাজিক কার্যক্রমে (শিশু শিক্ষা) অবদানে কাজিরহাটের আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ এবং ক্ষুদ্র ঋণ পরিচালনায় অবদানে আগামি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আর এম ফুয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবির সভাপতি সাইফুল্যাহ আজাদ, উপজেলা জামাতের আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল প্রমুখ।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- শহিদুল ইসলাম, মুজিবুর রহমান, তবিবুর রহমান, মনোয়ারা বেগম, পারুল বেগম, সুমা মন্ডল, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যদের উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব ও প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সানবীম করিম সিয়াম, তাফিমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন- আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!