শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের টিম’র বৃক্ষরোপণ কর্মসূচি

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

“গাছ লাগাব বেশি বেশি বাঁচবে পরিবেশ ফুটবে হাসি” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর’২৪) বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আমাদের টিম স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফরের সভাপতিত্ব ও আমাদের টিম এর উপ-পরিচালক এস এম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন আমাদের টিম এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান দিলীপ দাস নীল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী, শিক্ষক সাইফুল ইসলাম ও হাসানুজ্জামান, আমাদের টিম এর উপ-পরিচালক মো: মারুফ বিল্লাহ, উপ-পরিচালক শুভংকর রায়, উপ-পরিচালক প্রসেনজিৎ সরকার, সাবেক সিনিয়র সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক প্রকাশ ঘোষ, পারুলিয়া কমিউনিটি লিডার ফারহানা সুলতানা, সালমান ফারসি, সাথী পারভীন, হিরা আক্তার শিমা প্রমুখ।

এসময় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ওই বিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী। যার মধ্যে ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ প্রদান করা হয়। পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!