রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

সাতক্ষীরায় ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৪২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র তিনতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জেলা ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে এ তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে। দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আঃ বাছেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, গোলাম মুনসুর নান্নু ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সাল শেখ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!