রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

জলাবদ্ধতা নিরসন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে


সাতক্ষীরার তালা উপজেলার একাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে তালার উত্তরণ প্রশিক্ষন সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর’২৪) বিকালে উত্তরণের সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। জলাবদ্ধতার ভয়াবহতা তুরে ধরে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির।

এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, আব্দুল হালিম, অধ্যাপক মোশারফ হোসেন, হাশেম আলী মেম্বর, শিক্ষক মোশারফ হোসেন, মতিয়ার রহমান, জোয়াদ্দার ফারুক হোসেন, মুস্তাফিজুর রহমান রেন্টু, আব্দুল গফ্ফার ও সিয়াব সরদার প্রমুখ।

সভায় তালা উপজেলার জাতপুর, ডাঙ্গানলতা, আলাদীপুর, পাঁচরোখী, সুভাষিণী, শিরাশুনি, লাউতাড়া, হাতবাস ও নওয়াপাড়া এলাকাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি নিস্কাশনে জরুরী ভিত্তিকে করনীয় বিষয়ে আলোচনা হয় এবং উত্তরণ এর পক্ষ থেকে পানি নিস্কাশনের জন্য খাল সংস্কার এবং নেট-পাটা অপসারনের জন্য আর্থিক ও সার্বিক সহযোগীতা প্রদানের ঘোষনা দেয়া হয়। সভায়- জলাবদ্ধ এলাকার ভুক্তভোগী মানুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!