শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় পূজা মন্ডপে প্রতিনিধিদের সাথে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর’২৪) বিকাল ৫টায় পারুলিয়াস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুুল, দেবহাটা পূজা উৎযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অজয় কুমার ঘোষ, দেবহাটায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, গাজীরহাট মন্দিও কমিটির সভাপতি শরৎচন্দ্র ঘোষ প্রমুখ।

এসময় উপস্থিত বিএনপি নেতা হাসান সারাফী, মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, এড. জাহাঙ্গীর বাবু, সুমন পারভেজ, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আবুল হোসেন বকুল, রাজীব হোসেন রাজু, রুহুল আমিন, গোলাম রসুল, রুহুল কুদ্দুস খোকন, আবু সাঈদ, মন্টু মেম্বর, বাবলু, তুহিন, ডালিম হোসেন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সনাতন ধর্মাবলম্বীরা এবার পূজায় শান্তিপূর্ন ভাবে তাদের ধর্ম পালন করবেন। কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে বিএনপি নের্তৃবৃন্দদেরকে অবিহিত করবেন। আমরা আপনাদের সবধরনের সহযোগিতা করবো।

বক্তরা আরে বলেন, দেবহাটায় ২১টা পুজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হচ্ছে। প্রত্যেকটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য কর্মীরা সার্বিক সহযোগিতা করবে। আপনারা আগে যেমন শান্তিতে ছিলেন এখনো তেমনি থাকবেন। আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলেয়ে চলবো, কারোর প্রতি অন্যায় ভাবে জুলুম হলে তাদের চিহ্নত করে বিচারের আওতায় আনা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!