মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা

কোন হিন্দু ভাই বোনের উপর নির্যাতন চালালে দল থেকে বহিষ্কার-সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তার দলের নেতাকর্মীরা যদি কেউ কোন হিন্দু ভাই বোনের উপর নির্যাতন চালায় তাহলে দলে তার আর কোন জায়গা হবে না।

এটা শুধু তার কথা নয়, এটা দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশ। কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর তিনি (হাবিব) বসে থাকবেন এমনটি কখনই হবেনা।

আজ বুধবার (০২ অক্টোবর ‘২৪) বিকালে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা এসময় তার দলের নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতি না করার নির্দেশ দেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র বিএনপি নেতা-কমর্ীরা দেখাতে পারে না। তিনি এসময় তার দলের কোন নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

কলারোয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সন্তোষ কুমার ঘোষের সঞ্চালনায় এসময় সেখানে আরও বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মারুফ উল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ পূজা উদযাপন পরিষদের প্রতিটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!