বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

“মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ” – এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর’২৪) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির -এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন -অর- রশীদ।

এছাড়াও আমন্ত্রিত প্রবীণ সহ অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা প্রবীনদের প্রতি নবীনদের অধিক মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। মা-বাবা সহ যারা প্রবীণ রয়েছেন তাদেরকে অবজ্ঞা না করে তাদের প্রতি অধিক যত্নবান ও খেয়াল রাখা উচিত। আজকে যারা নবীন আগামীতে তারাও একদিন প্রবীণ হবেন। তাই আজকের নবীনরা যদি প্রবীণদের প্রতি অধিক যত্নবান হন ও মানবিক হন তাহলে ভবিষ্যতে নবীনরাও যখন প্রবীণ হবেন তখন তারাও নবীনদের কাছ থেকে ভালো আচার ব্যবহার, শ্রদ্ধাবোধ ও ভালোবাসা পাবেন।

এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সহ প্রবীণরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!