শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অসংখ্য মানুষ। ফসল, গবাদি পশু থেকে শুরু করে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছে অনেক পরিবার। সেরকম কিছু পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে হুয়াওয়ে।

এবছর নিজেদের ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ হিসেবে হুয়াওয়ের অর্থায়নে ও অভিযাত্রিক ফাউন্ডেশনের তত্বাবধায়নে বিনামূল্যে বন্যাদুর্গতদের জমিতে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। চলতি সপ্তাহে ফেনীর পরশুরাম এলাকার আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, মোস্তফা ও দেলোয়ারের পরিবারকে এই ঘরগুলো তুলে দেয়া হয়। 

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড সদস্য লিন হাই (হ্যাভেন) এই চার পরিবারকে ঘরগুলো হস্তান্তর করেন। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ ইমতিয়াজ জামী সেখানে উপস্থিত ছিলেন। আগামীতে অন্যান্য এলাকার আরও ২১টি পরিবার একই সুবিধা পাবে।

বন্যাকবলিত এলাকায় আগস্ট মাস থেকে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প শুরু করেছে হুয়াওয়ে। এই ক্যাম্পগুলোতেও তত্বাবধায়নে কাজ করছে অভিযাত্রিক ফাউন্ডেশন। ক্যাম্পগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, পানি বিশুদ্ধকরণ কিট, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এসব মেডিকেল ক্যাম্পগুলো থেকে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন।

‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’- এই মূলমন্ত্রে উজ্জীবিত হুয়াওয়ে গত ২৬ বছর ধরেই বাংলাদেশের প্রতি সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!