শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

কলারোয়া থানা পুলিশের কার্যক্রম আবারো শুরু

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সহিংস ঘটনায় থানা পুলিশের কার্যক্রম গত কয়েকদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া থানার কার্যক্রম। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অয়োজনে আজ শনিবার (১০ আগষ্ট ‘২৪) সকাল ১০ টায় থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাও: কামরুজ্জামান, যুব জামায়াত ইসলামের উপজেলা পরিচালক শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক সাইয়্যিদ হাসানুল বান্না, কলারোযা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী প্রমুখ৷

বক্তারা বলেন, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারপরও দেশ ও জাতির স্বার্থে সবকিছু ভুলে গিয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে হবে সবাইকে। আর এজন্য সকলকে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পুলিশ বাহিনীর কোনো দোষ নেই, সদ্য পদত্যাগকারী স্বৈারাচারী শেখ হাসিনা সরকার তাদেরকে ইচ্ছামতো তাদের স্বার্থে ব্যবহার করেছে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শাহিন।

উল্লেখ্য, গত ৫ জুলাই শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ সদস্যরা নিরাপদ স্থান জেলা পুলিশ লাইন্সে চলে যান। গত ৫ দিন যাবত জেলার বিভিন্ন স্থানের থানা গুলো অরক্ষিত অবস্থায় থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে কার্যক্রম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!