সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীসহ মৃত্যু ৩, মোট মৃত্যু ৩০ ও মৃতদের মধ্যে পজেটিভ ৪

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০), শহরের পলাশপোল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে আলহাজ্ব রাহাতুল্লাহ (৯৫) ও কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা খাতুন (৪০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তবত্বধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোহিনুর বেগমকে শনিবার দুপরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এদিকে, রাত ১০ টার একই উপসর্গ নিয়ে আলহাজ্ব রাহাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর রাত ১১ টার দিকে তিনি মারা যান। অপরদিকে, আমেনা খাতুনও একই উপসর্গ নিয়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি সেখানে মারা যান।

মেডিকেলের তত্বাবধায়ক আরো জানান, মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!