শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

কালিগঞ্জে সুপেয় পানির ট্যাংক বিতরণ করলেন এসএম আতাউল হক দোলন এমপি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক তিনটি ইউনিয়নে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মাঝে সুপেয় পানির ট্যাংক প্রদানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই ‘২৪) বিকেল ৪টায় উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, রতনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু ও ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জি প্রমুখ।

উল্লেখ্য যে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের অনগ্রসর বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বরাদ্ধ হতে এ ট্যাংক বিতরণ করা হয়েছে। এমনিভাবে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!