কলারোয়ায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনে দুটি প্রতিষ্ঠানের ১৮ টি চুল্লী ভেঙে গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত
✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
প্রকাশের সময় :
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
১৭৮
বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করার সময় দুটি প্রতিষ্ঠানের ১৮ টি চুল্লী ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে ওই দুই প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৃহস্পতিবার (১১ জূলাই’২৪) বেলা ১২ টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করা ১৮টি চুল্লী ভেঙ্গে গুড়িয় দেয়া হয়। একপর্যায়ে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠান দুটির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ কলারোয়া ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগের সদস্যরা।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে তৈরি করা উক্ত দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, আগামীতে এ ধরনের অভিযান চলমান থাকবে।