শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

কলারোয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক-২

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদর থেকে এক নারীসহ দুই জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মনজিয়া আক্তার (৩৪) ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭)।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্ত্রাসী কার্যক্রমের জন্য কয়েকজন সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে সেটি তারা গতিরোধ করে। পরে মোটর সাইকেলে থাকা নারী মনজিয়া আক্তার ও আনোয়ার হোসেনের দেহে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশী তৈরী ওয়ান শুটারগান। পরে উক্ত ওয়ানশুটার গানসহ তাদের আটক করা হয়।

কলারোযা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলোরোযা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!