
সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর বসুন্ধরা এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুলাই ২৪ ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।
পৌরসভার অর্থায়নে সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে মৎস্য ব্যবসায়ী গৌতম বাবুর বাড়ির সামনে পর্যন্ত ৩শ’ ৩০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৪ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ- সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার আবিদ জমাদ্দার, ঠিকাদার মাতিন জমাদ্দার, পৌর আওয়ামীলীগনেতা জাহাঙ্গীর কবির বিরাজসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পৌরসভার সুলতানপুর বসুন্ধরা এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করছেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।