শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৫৩ বার পড়া হয়েছে

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কোহিনুর বেগম নামের এক সাংবাদিকের মা ও রাহাতুল্লাহ নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে তারা মারা যান।

কোহিনুর বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া ন’পাড়া গ্রামের গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। তিনি দৈনিক যুগেরবার্তা পত্রিকার স্টাফ রিপার্টার আব্দুল্লাহ আল মামুনের মা। এ ছাড়া রাহাতুল্লাহ (৯৫) এর বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া ন’পাড়া গ্রামের কোহিনুর বেগমকে (৫০) শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাহাতুল্লাহকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের কথা বলা হয়েছে। তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!