শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৪ জুন ‘২৪) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা ফুটবল মাঠে এ বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সরকারি ইনস্টিটিউশননের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের সিডিও মিজানুর রহমান। এসময় ৯৯২ টি পরিবারে ৭টি করে ফলজ ও বনজ গাছ উপহার প্রদান করা হয়। এছাড়া ৫টি ইউনিয়নে সর্বমোট ৭ হাজার চারা বিতরণ করা হবে বলে বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

বক্তরা বলেন, আমাদের দেশে পরিমান অনুযায়ী বন না থাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। এতে প্রাকৃতির বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগকে গ্রহন করায় ওয়ার্ল্ড ভিশন ও  সুশীলন সংস্থাকে ধন্যবাদ জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!