রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালায় সাংবাদিক অধ্যাপক নজরুলের মৃত্যু

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সদস্য ও পাইকগাছা আলিম মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এম নজরুল ইসলাম (৫৭) মারা গেছেন ( ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাহি রাজিউন)।

তিনি তালা উপজেলার কৃষ্ণকাটী গ্রামের শওকত মোড়লের পুত্র এবং তালার জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্পাদক ছিলেন। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা যান। নজরুল ইসলাম দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল প্রমুখ। অনুরুপ বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ^াস, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,কে রায়হান, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, মোঃ নূর ইসলাম,ফিরোজা রহমান শিমু, কাজী আরিফুল হক ভুলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, তাপস সরকার, রিয়াদ হাসান, ইমরান রাব্বী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!