শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জের উকশায় লক্ষ দর্শকের উপস্থিতিতে ঘৌড়দৌড়

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের উক্শা দাড়িয়ালা আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগীতা-২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ মে ‘২৪) বিকেল ৪ টায় ঘৌড় দৌড়ের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

এসময়ে তিনি বক্তব্যে বলেন ইভটিজিং, মাদক থেকে যুব সমাজকে বিনেদন দিতে ঘৌড় দৌড়ের উদ্বোগকে সাধুবাদ জানাই। আইনশৃঙ্খলা সমুন্নত রেখে লক্ষ জনতার উপস্তিতির ঘৌড়দৌড় সম্পন্ন হওয়ায় দর্শক শ্রোতাকে ধন্যবাদ। থানা পুলিশ, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানাই। এমনিভাবে সমাজের ফিরোজ আলমদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ভুমিকা রাখতে হবে। উকশা দাড়িওয়ালা আনছার ভিডিপি সমিতির সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ। 

শেখ ফিরোজ আলমের পরিচালনায় নড়াইল, দাকোপ, যশোর, কয়রা, শ্যামনগর, তালা, কেশবপুর ও কালিগঞ্জের মোট ৫৬টি ঘোড়া প্রতিযোগীতা অংশগ্রহণ করে। ঘৌড় দৌড়ে লক্ষ লক্ষ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় উকশার এমাঠে পঞ্চমবারের মত ঘৌড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে ৬ নং জার্সি, টাইগার খুলনা, রানার্সআপ হয়েছে ৫৫ নং জার্সি, বিদ্যুৎ যশোর, ৩য় স্থান হয়েছে ৪৮ নং জার্সির লালচাঁন, নড়াইল, ৪র্থ-১৬ টাইগার, যশোর ও৫ম- ৪৬ ডায়মন্ড, যশোর। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!