
সাতক্ষীরার কালিগঞ্জের উক্শা দাড়িয়ালা আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগীতা-২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ মে '২৪) বিকেল ৪ টায় ঘৌড় দৌড়ের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
এসময়ে তিনি বক্তব্যে বলেন ইভটিজিং, মাদক থেকে যুব সমাজকে বিনেদন দিতে ঘৌড় দৌড়ের উদ্বোগকে সাধুবাদ জানাই। আইনশৃঙ্খলা সমুন্নত রেখে লক্ষ জনতার উপস্তিতির ঘৌড়দৌড় সম্পন্ন হওয়ায় দর্শক শ্রোতাকে ধন্যবাদ। থানা পুলিশ, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানাই। এমনিভাবে সমাজের ফিরোজ আলমদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ভুমিকা রাখতে হবে। উকশা দাড়িওয়ালা আনছার ভিডিপি সমিতির সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ।