বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

সাতক্ষীরায় ধান ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ধান ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ শনিবার (০৪ মে’ ২৪) বেলা ১১ টায় তালা উপজেলার সেনেরগাতি এলাকায় অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।

কীটতত্ত্ব বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ড. শেখ শামিউল হকের সভাপতিত্বে এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, সিমিট বাংলাদেশের সিনিয়র কনসালটেন্ট ড. সৈয়দ নুরুল আলম, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোঃ নাজমুল বারী, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোঃ মামনুর রহমান, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ব্রি গাজীপুরের সাইন্টিফিক অফিসার তপন কুমার রায়, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার তাহমিনা আক্তার, সাইন্টিফিক অফিসার তমাল পাত্র শুভ প্রমুখ।

বক্তারা বলেন, ধান আমাদের প্রধান খাদ্য শস্য। নিবিড় চাষাবাদের ফলে ধান ক্ষেতে পোকা, রোগবালাই এবং আগাছার প্রাদুর্ভাব ও আক্রমন বেড়েই চলেছে। বাংলাদেশের অধিকাংশ কৃষক ধানের চারা রোপনের ৭ দিনের মধ্যে আগাছা নাশক, ১৫/২০ দিনের মধ্যে পোকা দমনের জন্য একবার দানাদার কীটনাশক, পরবতর্ীতে আরো ২/৩ বার রাসায়নিক কীটনাশক এবং রোগবালাই দমনের জন্য আরো ২ বার ছত্রাক নাশক ব্যবহার করে থাকেন। ফলে এক মৌসুমে ধান চাষে কৃষক ৬ থেকে ৭ বার বিভিন্ন ধরনের রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করে থাকেন। এসমস্ত রাসায়নিক পেস্টিসাইড মাটি, পানি, মানবস্বাস্থ্য এবং সর্বোপরি পরিবেশের উপর মারাত্নক ক্ষতির প্রভাব ফেলছে। মাঠ দিবস থেকে এ সময় এ অবস্থা থেকে পরিত্রানের জন্য বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউিট (ব্রি) কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তায় সারাদেশে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পেস্টিসাইড ব্যবহার না করেই ধান চাষের কৌশল সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!