রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

দেবহাটায় জামায়াতের বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ৪ ইউনিয়ন ব্যাপি পিপাসার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে জামায়াত।

আজ বুধবার (১ মে’২৪) সকালে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বেশ কয়েকটি স্পটে এ কর্মসূচি পালন করা হয় । এসময় সাধারন মানুষ, সিএনজি, অটোরিক্সা, বাস, মিনিবাস, ইজিবাইক, ট্রাক, সাইকেল, মোটরসাইকেলের চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ১ হাজার লিটার শরবত ও ১২শ পিছ বোতলজাত পানি বিতরণ করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দেবহাটা  উপজেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ মাও: ওলিউল রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আমীর মো: মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাও: ইমদাদুল হক,  কুলিয়া ইউনিয়ন আমীর মাও: আনারুল ইসলাম,সেক্রেটারি আব্দুল মান্নান,কোষাধ্যক্ষ সাদিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন আমীর আবু ইউসুফ, সেক্রেটারি আল আমিন হুসাইন,সখিপুর ইউনিয়ন সভাপতি মো: ইয়াকুব আলী, সেক্রেটারি মো: আফছার আলী,দেবহাটা ইউনিয়ন সভাপতি মো: আবুল হোসেন, সেক্রেটারি মো: আ: রাজ্জাক প্রমুখ।

উপজেলা জামায়াতের আমীর ওলিউল রহমান জানান, সারাদেশে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে। এসময় মানবিক দৃষ্টিকোন ও সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে পিপাসার্ত মানুষের পাশে দাড়ানোর উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যানে কাজ করে থাকে। দূর্যোগ, অসহায় ও আত্নমানবতার সেবায় জামায়াত কর্মীরা সদা ততপর। বর্তমান চলমান প্রচন্ড খরতাপে মানুষ খুব কষ্ট পাচ্ছে। তাই জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার কর্মীরা এই দূর্যোগে মানুষের পাশে থেকে বিশুদ্ধ পানি, শরবত  বিতরন করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!