রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

তালায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতিসাধন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে কাঠের ডিজাইন মেশিন কারখানাসহ ৩ টি দোকান পুড়ে গেছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা বাধন কমপ্লেক্সের পাশে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, ৯৯৯ এ খবর পেয়ে রাত ১টা ৪০ মিনিটে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৩টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পার।

প্রত্যক্ষদর্শী মনিরুল,প্রকাশ কুমার জানান, বৃহস্পতিবার গভীর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে আলমগীর টিম্বার নামের একটি কাঠের ডিজাইন কারখানার পিছনের দিকে প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পান। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা৯৯৯ কল দিলে সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগেই ব্যবসায়ী আলমগীরের কারখানা ও ফার্নিচার দোকান, আবুল হোসেনের ফার্নিচার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায় ও জাকির হোসেনের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আলমগীর টিম্বারের স্বত্বাধিকারী মোঃ আলমগীর বলেন,‘আমি রাত একটার দিকে দোকান বন্ধ করে বাসায় পৌঁছায়। পরক্ষণেই আগুন লাগার বিষয় মোবাইলে জানতে পেরে চলে আসি। আগুনে আমার কারখানার বড় ৮টি মেশিনসহ মোট ৪৫ টি মেশিন, দোকান ভর্তি ফার্নিচার ও ২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ২কোটি টাকার ক্ষতিসাধন হয়েছ।
ক্ষতিগ্রস্ত আবুল হোসেন জানান, দোকানে রাখা প্রায় ৩৫ লক্ষ টাকার ফার্নিচারের মালামাল পুড়ে গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!