শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

মামুন হত্যা মামলার আসামী কর্তৃক ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে পর সম্পদ লোভী জামায়াত ক্যাডার মামুন হত্যা মামলার আসামী কর্তৃক ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত. ফজলুর রহমানের পুত্র মোক্তার মাসুমদ আবেদীন। লিখিত অভিযোগ পাঠ করে তিনি বলেন, আমাদের অন্যান্য ভাইদের সম্পত্তি দখল করে আত্মসাতকারী, জাল জালিয়াতি চক্রের হোতা আমার সেঝ ভাই রফিকুল হাসান ওরফে জাল হাসান। তিনি জামায়াতের রোকন। এমনকি ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার অন্যতম আসামী। গত দুই বছর পূর্বে সে দুটি গরু বিক্রয়ের জন্য আমার কাছ থেকে টাকা গ্রহণ করে। কিন্তু গরু না দিয়ে তালবাহানা করতে থাকে। পরবর্তীতে টাকা ও দেয় না গরুও না দিয়ে প্রতারণা করতে থাকে। এ বিষয়ে বার বার গরু বা টাকা ফেরত চাওয়ায় গত ২৩/১০/২০২০ তারিখে রফিকুল আমাকে বলে তোর গরু তুই ফেরত নিয়ে যা। সে মোতাবেক গরু ফেরত নিয়ে আসার পথে রফিকুল মেম্বরসহ অন্যান্যকে জানান তার গরু আমি চুরি করে নিয়ে যাচ্ছি। ফলে আমি তাকে গরু ফেরত দেই। অথচ পরে গরু চুরির অভিযোগে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করে। আমার কাছ থেকে টাকা নিয়ে গরু না দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পত্রিকায় কাল্পনিক সংবাদ পরিবেশন করে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।

তিনি বলেন রফিকুল হাসান আমার ভাই হলেও সে একজন চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের হোতা। অস্ত্র ব্যবসায়ী। জাল টাকার কারবারের সাথে জড়িত। তার বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন রয়েছে। পাশাপাশি জামায়াত ইসলামির রাজনীতির সাথে জড়িত থাকায় ২০১৩ সালসহ বিভিন্ন সময়ে নাশকতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

তিনি আরো বলেন জালিয়াতির মাধ্যমে আমার মায়ের নামীয় ৫০ বিঘা সম্পত্তি লিখে নেয় ওই ভাই নামের কলঙ্ক রফিকুল হাসান ওরফে জাল হাসান। এসব অপকর্মের সহযোগিতা করার জন্য একটি সন্ত্রাসী বাহিনীও রয়েছে। ওই বাহিনীর সহযোগিতায় এলাকায় খাস জমি দখলও করেছে। তিনি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত জামায়াত ক্যাডার ভূমিদস্যু জাল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!