শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪১৭ বার পড়া হয়েছে

ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ) কে অবমাননা করে এর ব্যঙ্গাচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ জাতীয় মুফাছির পরিষদ ও হাফেজ পরিষদ সাতক্ষীরার উদ্যোগে শনিবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এ সময় হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।

সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রশিদ’র সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্যে রাখেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা তাওহীদুর রহমান, হাফেজ জুলফিকার আলী প্রমুখ।

বক্তারা এ সময় বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সকে উচিত শিক্ষা দেয়ার আহবান জানান।

মানব বন্ধন শেষে মহানবী হজরত মুহম্মদ (সাঃ) কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের নাস্তিকদের হেদায়ত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!