রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

দেবহাটার রন্তেশ্বরপুর খাল খনন উদ্বোধন

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা ইউনিয়নের রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের ২ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল’২৪) এ কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত থেকে উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা এলজিইডির প্রকৌশলী শোভন সরকার, উপ-সহকারী প্রকৌশলী সাইফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী খাল প্রকল্প মসগুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বড়বাবু সহ স্থানীয় নেতৃৃবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাগন।

উল্লেখ্য যে, রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের খালটি দীর্ঘদিন ধরে পলি জমে পানি প্রবাহ বন্ধ থাকায় এলাকার পানি নিস্কাশন না হওয়ায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয়দের কল্যাণের কথা চিন্তা করে খালটি খননেন উদ্যোগ নেন প্রশাসন। খালটি খনন শেষ হলে এলাকার কৃষি, মৎস্য চাষে কল্যাণ বয়ে আনবে বলে মনে করেন এলাকাবাসী।
 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!