রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে পাইপলাইন উদ্বোধন করলেন এমপি দোলন

✍️শেখ বেলাল হোসেন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

উত্তর কদমতলা, মুন্সিগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরায় বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর উদ্যোগে আজ বুধবার (২৭ মার্চ ২০২৪) সকাল ১১ টায় দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজের অর্থায়নে সুপেয় পানি সংকট মোকাবেলায় ৫ কিলোমিটার পাইপলাইন উদ্ধোধন করেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস.এম আতাউল হক দোলন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “এই এলাকা সুপেয় পানির সংকটে মানুষ, এই সংকট মোকাবেলায় সরকার, বেসরকারী সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। কিন্তু বেশির ভাগ উদ্যোগ গুলি বৃষ্টির পানির উপর নির্ভরশীল। লিডার্স এর পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ একটি যুগোপযোগী উদ্যোগ। এই পাইপ লাইনের মাধ্যমে ৫ কিলোমিটার ব্যাপী মানুষ সুপেয় পানি পাবে। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ এর এইচটুও প্রকল্পের ম্যানেজার, মোঃ সাউদুজ্জামান পুলক। লিডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সুন্দরবন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন।  

এছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নীপা চক্রবর্তী, মোঃ মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, সুশান্ত কুমার বিশ্বাস, আতরজান মহিলা কলেজ। সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ প্রতিনিধি মোঃ মুয়িত, লিডার্স এর প্রধান হিসাবরক্ষক রায়হান কবীর,মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, জয়দেব কুমার জোদ্দার, ফিল্ড ফ্যাসিলিটেটর শান্তা রানী রপ্তান, শামীমা সুলতানা ও সুমন মাঝী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!