শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষাভ মিছিল

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ফ্রান্সে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষঝভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। স্মরন কালের এ বিক্ষোভ মিছিল এ সময় হাজার হাজার লোক অংশ গ্রহন করেন।

এর আগে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদে সমাবেশ সভাপতিত্বে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামছুজ্জামান। সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ডা. মোঃ এছহাক, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা. কাজী মোঃ ওয়েজ কুরণী, সংগঠনটির সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দীন আল ফারুক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কট করা আমাদের ঈমানি দায়িত্ব। বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট করে ফ্রান্সকে উচিত শিক্ষা দিতে হবে। সকল ইমানদার মুসলমানদেরকে কাঁধে কাধ মিলিয়ে ইসলামী হুকুম প্রতিষ্ঠার জন্য এ সময় আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রটারী মোঃ ছারোয়ার আলম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!