শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ৪৯তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

✍️মোঃ মুসফিকুর রহমান রিজভী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি ‘২৪) রাতে নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি ও ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাড, তামিম আহমেদ সোহাগ।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, পীর সাহেব, টেকেরহাট, মাদারীপুর, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন বাংলাদেশ জাতীয় মুফাসসির ঢাকা মহানগর দাওয়াহ্ বিষয়ক সম্পাদক ও চ্যানেল আরটিভি’র নিয়মিত ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসাইন মোমিন নলকুড়া। এছাড়াও স্থানীয় ওলামায়েকেরাম গন তাফসির বয়ান করেন।

এ সময় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মো. জিয়াদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নলকুড়া নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ৫ জন হাফেজকে পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দ। মাহফিলের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!