রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জে আল -আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১৭তম শাখার শুভ উদ্বোধন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৭তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া শেষে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ শাখাটির শুভ উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিয়া, পরিচালক আলহাজ্ব আহমেদুল হক, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এবং আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। ব্যাংকের‍ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ব্যাংকের খুলনা জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট কাজী জিন্নাত আলী। ব্যাংকের সিনিয়র এক্সিকিউউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ্ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক- শুভানুধ্যায়ীদের সমাগম ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু শব্দ দুটি অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর আহবানে বাঙালি জাতি এক মহান আন্দোলন- সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জন করে। বাঙালি জাতি এই মহান নেতার নিকট চিরঋণী। এছাড়া তিনি একটি উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ” রূপকল্প -২০৪১” “স্মার্ট বাংলাদেশ” “ডেল্টা প্ল্যান- ২১০০” ইত্যাদি প্রকল্পের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিভিন্ন আর্থ-সামাজিক মাপকাঠিকে বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের “রোল মডেল”। হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি উন্নয়নের চলমান ধারায় ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব, দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের উন্নয়নে সহযোগী হবে ইনশাআল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!