শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সাফিয়া পারভীন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন।

রবিবার বিকাল ৪ টায় প্রায় ৪ শতাধিক মটরসাইকেল সহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শারদীয় দূর্গা উৎসবে মতবিনিময় করেন। এসময় তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, আফসার আলী সহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকাল ৫ টায় বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি তাপস মজুমদার ও সাধারন সম্পাদক শম্ভু কর্মকার সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬ টায় কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন এসময় উপস্থিত ছিলেন নেঙ্গী পূজা মন্ডপ কমিটির সভাপতি শরস কুমার সরকার ও সাধারন সম্পাদক সুধীর কৃষ্ণ মন্ডল সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৭ টায় কৃষ্ণনগর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পূজা মন্ডপ কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারন সম্পাদক ডাঃ সুশান্ত কুমার ঘোষ সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, প্রতি বছর ব্যাপক পরিসরে শারদীয় দূর্গা উৎসবের আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকটাই সীমিত। তবুও আনন্দের কমতি নেই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। সামাজিক দূরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপতী ছাড়াই শারদীয় দূর্গা উৎসব পালন হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!