সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কলারোয়ার সিনিয়র সাংবাদিক হাসান মাসুদ পলাশের দাফন সম্পন্ন, শোক জ্ঞাপন 

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ার সিনিয়র সাংবাদিক হাসান মাসুদ পলাশ (৫৫) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস-কিডনিজনিত সমস্যার সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন। রোববার (৪ ফেব্রুয়ারী’২৪) বেলা ১২ টার দিকে কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আশির দশকের সামরিক শাসক বিরোধী আন্দোলনে রাজ পথের সৈনিক ও শেষের দিকে সাংবাদিকতা শুরু করা এই নির্ভীক সংবাদকর্মী মৃত্যুর পূ্র্ব মুহূর্ত পর্যন্ত পেশার কাজে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে অকৃতদার থাকা এই সংবাদকর্মী রাজনৈতিক ও সম্মিলিত সকমাজিক আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকান্ডে তিনি জড়িত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের সবেক সদস্য ছিলেন। উপজেলার রামভদ্রপুর গ্রামের প্রয়াত মোকছেদ আলির পুত্র মরহুম হাসান মাসুদ পলাশ টানা দুই দশকের অধিক সময়কাল ধরে কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।
তাঁর মত্যুতে কলারোয়ার সাংবাদিক অঙ্গনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রোববার এশার নামাজের পর মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বলে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন জানান।
কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান মাসুদ পলাশের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ছুটে যান অধ্যাপক আবু নসর, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, যুবলীগ নেতা আতিক মাহমুদ সহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!