শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

আশাশুনিতে হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

আওয়ামীলীগ নেতা শরবত আলীসহ ৫টি হত্যা মামলার আসামী সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নির্যাতিত পরিবারবর্গ ও ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার সকালে উপজেলার গদাইপুর বাজারে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এ্যড. মাসুদুর রহমান প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অহিদুল ইসলাম মোল্যা, নিহতের স্ত্রী শেফালি বেগম, ছেলে শিমুল হোসেন ও সবুজ হোসেন, প্রভাষক জাবিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবুরাম প্রমুখ।

বক্তারা বলেন, খাজরা ইউনিয়নের ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদদস্যু ও বোমাবাজ ইউপি চেয়ারম্যান ডালিম বার বার মানুষ হত্যা করেও পার পেয়ে যাচ্ছে। বক্তারা এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে কুখ্যাত এই রাজাকার পুত্র চেয়ারম্যান ডালিমের দল থেকে বহিস্কারসহ দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!