বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

তালায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের হল রুমে আজ ১৫ জানুয়ারি সোমবার সকালে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। জেলা ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল আলম। নিরাপদ খাদ্য বিষয়ে তথ্যবহুল আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।

এ সময় তালা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শরীফ মোঃ আব্দুল মতিন ও সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান বক্তব্য রাখেন। অত্র বিদ্যাপীঠের শতাধিক ছাত্র-ছাত্রী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে নিরাপদ খাদ্যের চর্চা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয় এবং কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!