সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধ স: ভা ঙ নে র শ ঙ্কা শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র

কলারোয়ায় পরিবেশ দূষিত কারী ১০ চুল্লি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ  আদালত

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০ টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। কলারোয়া উপজেলায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে হাজার হাজার মণ কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০ টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 
বৃহস্পতিবার  বেলা ১২টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ইটভাটার পাশে কাঠ পোড়ানো ওই চুল্লিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানায়, স্থানীয়দের কাঠ পুড়িয়ে কয়লা বানানোতে পরিবেশের ভারসাম্যে ব্যাপক ক্ষতি হয় এমন অভিযোগে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যানের ভাটার পার্শ্বের ১০ টি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। কাঠ পোড়ানোর মাধ্যমে যে ধোঁয়া হয় তা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এলাকার সবুজ গাছ নিধন হচ্ছে। তিনি আরও বলেন, এই কাঠ পোড়ানো চুল্লি যদি কখনো পুনরায় চালু করে তাহলে অভিযোগ পেলে মালিক সেলিম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানা সাব ইন্সপেক্টর বাবর আলী, কলারোয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মেজবাহ উদ্দিনসহ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!